দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৩৪ জন নিহত এবং ৭৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। চলতি বছরের এপ্রিল মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এটিকে সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।
বুধবার (২৮ মে) দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। একইসঙ্গে দক্ষিণাঞ্চলের আরও কয়েকটি শহরের বাসিন্দাদের নতুন করে এলাকা ছাড়ার সতর্কবার্তা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
এদিকে বৃহস্পতিবারও হামলা অব্যাহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আদলুন শহরে ইসরায়েলি হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, হামলার সময় একটি পরিবার ভোরে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছিল।
এ ছাড়া দক্ষিণাঞ্চলের টাইর ও সিডন শহরেও পৃথক হামলার খবর পাওয়া গেছে। সিডনের বাসিন্দারা জানিয়েছেন, গভীর রাতে প্রবল বিস্ফোরণে ঘুম ভেঙে যায় তাদের। অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সম্প্রতি দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় একাধিক সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে ইসরায়েল। এর মধ্যে উপকূলীয় শহর টাইরের জন্য জারি করা সতর্কতা সবচেয়ে বড় বলে ধারণা করা হচ্ছে। এছাড়া লিতানি নদীর উত্তরে অবস্থিত নাবাতিয়েহ শহরের জন্যও প্রথমবারের মতো সতর্কতা জারি করা হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সপ্তাহের শুরু থেকে লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তু দাবি করে প্রায় ৫৫০টি স্থাপনায় হামলা চালানো হয়েছে।
সূত্র: সিএনএন
এমএস/